নভেম্বার ৬, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট শিক্ষা বোর্ডের নতুন সচিব এমসি কলেজের অধ্যাপক শাহজাহান কবীর

নভেম্বার ৬, ২০২৬ ১৪:২৯ Asia/Dhaka
  • Views: 11
  • Share:

সিলেট মুরারিচাঁদ সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীরকে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব (প্রেষণ) হিসাবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়। এতে সই করেন উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের মুরারিচাঁদ সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীরকে সিলেট শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণ থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

user
user
Ad
Ad