এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নে পরীক্ষা, এক কলেজের ৩৮ পরীক্ষার্থী ফেল
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় যশোরের উপশহর মহিলা কলেজ কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ায় উপশহর কলেজের ৩৮ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় বোর্ড কর্তৃপক্ষ দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে। বিষয়টি নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬ সালে যশোর উপশহর কলেজের ২৭৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল উপশহর মহিলা কলেজ। এ কেন্দ্রে ১১ জুলাই সকাল ১০টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড: ২৭৫) আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন উপশহর মহিলা কলেজের কেন্দ্রে নির্ধারিত সময় বিতরণ করার সময় প্রশ্ন কম পড়ে। শিক্ষকরা পরে প্রশ্ন নিয়ে ৩০৩ নম্বর কক্ষে ৩৮ পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। পরীক্ষার সময় মাত্র ২৫ মিনিট।
ওই কেন্দ্রের সবাই নিয়মিত পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষার শেষমুহূর্তে পরীক্ষার্থীরা বুঝতে পারে তাদের ২০২৬ সালের প্রশ্ন নয়, ২০২৫ সালের অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে পরীক্ষার সময় শেষ। বিষয়টি পরীক্ষার্থীরা উপশহর ডিগ্রি কলেজ ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের জানায়। এসময় শিক্ষার্থীরা হট্টগোল ও হইচই শুরু করলে উপশহর কলেজ ও মহিলা কলেজ বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলীসহ কর্মকর্তারা ওইদিন বিকেলে উপশহর মহিলা কলেজে যান। তখন কেন্দ্র সচিব উপশহর মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী অধ্যাপক নজরুল ইসলামকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এসময় আইসিটি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি করলে বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেয় বলে অভিভাবকরা জানিয়েছেন। এরপর শিক্ষার্থীরা অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করে।
উপশহর কলেজ থেকে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়া ৩৮ জনের নাম, রোল এবং রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বোর্ডে আবেদন করেন।
গত ৩১ অক্টোবর এইচএসসির পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে উপশহর কলেজের ২৭৯ জন পরীক্ষা দিলে মাত্র ৪৯ জন পাস করেছে। পাসের হার ১৭.৫৬। ফেল করা ২৩০ জনের মধ্যে ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়ায় সেই ৩৮ জন রয়েছে।
তাদের একজন অর্ক বলেন, ‘আইসিটির (নৈর্ব্যক্তিক) মাত্র ২৫ মিনিটের মধ্যে প্রায় ১০ মিনিট পর প্রশ্নপত্র দেওয়া হয়। প্রশ্নপত্র পাওয়ার পর দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি। এর মধ্যে কখন সময় শেষ হয়েছে টের পাইনি। পরীক্ষা শেষে বের হয়ে অন্য কক্ষের বন্ধুদের সাথে আলোচনার একপর্যায়ে বুঝতে পারি- বিগত (২০২৫) সালের প্রশ্নে আমরা পরীক্ষা দিয়েছি। তখনই কেন্দ্রের শিক্ষকদের জানানো হয়।
রিপন নামে অপর শিক্ষার্থী জানান, ২০২৫ সালের অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা প্রতিবাদ করেছি। কিন্তু আইসিটিতে সবারই এফ গ্রেডে এসেছে। আমরা এখন কী করবো বুঝতে পারছি না।
রূপন্তী নামে এক শিক্ষার্থী জানান, সবার জন্য আইসিটি সহজ সাবজেক্ট নয়। সিলেবাস অনুযায়ী পড়াশোনা করার পর অন্য সিলেবাসের প্রশ্ন এলে কীভাবে উত্তর দেবো এবং কীভাবে পাস করা সম্ভব? তিনি শিক্ষকদের আরও দায়িত্বশীলদের অনুরোধ জানান।
আইসিটিতে ফেল করা ইয়াসিন বলেন, ‘প্রশ্নপত্র দিতে দেরি হওয়ায় প্রচুর টেনশন হচ্ছিল। সাত মিনিট পর প্রশ্নপত্র সরবরাহ করায় সিলেবাসের মধ্যে প্রশ্ন না থাকার বিষয়টি বুঝতে পারছিলাম না। কক্ষ থেকে বেরিয়ে বুঝতে পারি বিষয়টি। এখন আবার পরীক্ষা দিতে হবে, বিকল্প পাচ্ছি না।’
আশা নামে একজন অভিভাবক বলেন, ‘দায়িত্বহীন ব্যক্তিদের দায়িত্ব দিলে যা হয়, তাই হয়েছে। আমার ছেলেটার জীবন থেকে এক বছর চলে যাচ্ছে।’
রবিউল ইসলাম নামে এক অভিভাবক জানান, পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর ওই ৩৮ জন শিক্ষার্থী ফেল করলেও উপশহর ডিগ্রি কলেজ কোনো ব্যবস্থা নেয়নি।
উপশহর ডিগ্রি কলেজের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ৩০৩ নম্বর কক্ষে ৩৮ পরীক্ষার্থী ছিল। তাদের ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছে। আইসিটিতে ‘এফ’ গ্রেড, মানে সবাই ফেল করেছে।
উপশহর কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক ইসমত আরা বলেন, কতজন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে তা বলতে পারবো না। ভুল প্রশ্নের কারণে কিছু শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি অধ্যক্ষ স্যার বেশি ভালো বলতে পারবেন।
উপশহর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলে পুনঃনিরীক্ষণের আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আজ (৫ নভেম্বর) বিষয়টি নিয়ে আলোচনা করেছি। বোর্ডে অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপশহর মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান বলেন, কয়েকজন শিক্ষার্থীকে ভুল করে ২০২৫ সালের পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়। এ কারণে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার দায়িত্ব থেকে দুইজনকে (অধ্যক্ষসহ) অব্যাহতি দেয়। এরপর বিষয়টি নিয়ে আর কী হয়েছে, তা জানানো হয়নি।
ভুল প্রশ্নের কারণে ৩৮ জন শিক্ষার্থীদের ক্ষতির প্রসঙ্গে তিনি বলেন, ৩৮ জন নয়, ২১ জন। আর কেউ তো ইচ্ছা করে ভুল প্রশ্ন দেয় না।
এ বিষয়ে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী বলেন, ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় বোর্ডের কোনো দায় নেই। বোর্ডের বিধি অনুসারে উপশহর মহিলা কলেজ কেন্দ্রের সচিব এবং দায়িত্বপ্রাপ্তকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে বোর্ডের বিধিতে যা যা করা সম্ভব তা করা হয়েছে।
- ২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি
- ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার
- সিলেট-চট্টগ্রাম পুনর্দখলের সময় এসেছে: বিজেপির সংসদ সদস্য
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৫তম বিসিএস’র ৪৪ জন
- ৭ নভেম্বর ১৯৭৫: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা
- ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়া হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রাম্প
- নতুন তিন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
- এআই নিয়ে সতর্ক করলেন মসজিদুল হারামের ইমাম
- দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন


MS3 Technology BD