এবার স্বাভাবিক হচ্ছে স্কুল-কলেজে পাঠদান
নিজস্ব প্রতিবেদক :: শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে চলতি সপ্তাহে মাধ্যমিকের সব শ্রেণিতে একটি করে ক্লাস বাড়ানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে স্কুল-কলেজের সব স্তরে পুরোদমে ক্লাস শুরুর ঘোষণা আসতে পারে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানা গেছে।
করোনা সংক্রমণের কারণে দুই বছর দুই ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সবশেষ গত ২২ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করা হয়েছে। এ ধাপে করোনা টিকার দুটি ডোজ নেওয়া শিক্ষার্থীদের ক্লাসে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদের বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজে পাঠদান করতে কড়া নির্দেশও দেওয়া হয়েছে।
জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বুধবার জাগো নিউজকে বলেন, গত দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে। সেটি পুষিয়ে নিতে শ্রেণি ক্লাসের পাঠদান স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহ থেকে মাধ্যমিকের সব স্তরের একটি বিষয়ের ক্লাস বাড়ানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে স্কুল-কলেজে স্বাভাবিক ক্লাস করানোর ঘোষণা দেওয়া হতে পারে।
তিনি বলেন, এরই মধ্যে মাধ্যমিকের ১ কোটি ৩৬ লাখ প্রথম ডোজের টিকা পাওয়া শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৫ লাখকে দ্বিতীয় ডোজের আওতায় আনা হয়েছে। বর্তমানে শুধু ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীসহ যাদের দ্বিতীয় ডোজের সময় হয়নি তারা বাকি রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের সবাইকে দ্বিতীয় ডোজের আওতায় আনা সম্ভব হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালানায় ২০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের প্রশিক্ষণ শুরু কবে
- পেছাচ্ছে এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
- ১০ সেপ্টেম্বর পে স্কেলের গেজেট
- শ্রেণিকক্ষে ছাগলের ক্লাস
- প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ
- তিন হাজার ৯৫ শিক্ষক পাচ্ছেন বিএড স্কেল
- প্রাথমিকে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনবে সরকার
- কোন ধাপে কত শতাংশ বাড়বে সরকারি চাকুরেদের বেতন
- এমপিওভুক্ত শিক্ষকরা যেদিন থেকে পাবেন নতুন পে-স্কেল
- মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD